গোলাপগঞ্জ প্রতিনিধি | ৩০ জানুয়ারী, ২০১৯
সিলেটের গোলাপগঞ্জে গোয়ালঘরে আগুন লেগে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
বুধবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দক্ষিণ সুনামপুর গ্রামে এ আগুন লাগার ঘটনাটি ঘটে। তবে এ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পায় অল্পের জন্য গবাদি।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় উপজেলার ঢাকাদক্ষিণের দক্ষিণ সুনাম গ্রামের মৃত মসরফ আলীর বাড়ির গোয়ালঘরে মশা তাড়ানোর খড়ের ধোয়া দিলে এ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ঘরের চারিদিকে ছড়িয়ে পড়লে ঘরে থাকা প্রায় ২০ হাঁস-মুরগি অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেও বেঁচে যায় সেই গোয়ালঘরে থাকা ৫টি গরু। তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঢাকাদক্ষিণ বাজারে পৌঁছালে এর আগে স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় অল্পের জন্য রক্ষায় পায় বেশ কয়েকটি বসতবাড়ি।
মৃত মছরফ আলীর পুত্র চেরাগ আলী এ প্রতিবেদককে জানান, অগ্নিকাণ্ডের অল্পের জন্য তাদের বসতবাড়ি রক্ষা পেয়েছে। অগ্নিকান্ডে ২০ টি হাঁস মুরগি মারা গেছে। সব মিলয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।