Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে লিফলেট বিতরণ

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ৩১ জানুয়ারী, ২০১৯

‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহন করুন’ এ শ্লোগানকে সামনে রেখে পুলিশ সেবা সপ্তাহ পালন করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ১২টায় গোলাপগঞ্জ পৌর সদরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ করা হয়। গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিতরণের সময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আহাদ, গোলাপগঞ্জ মডেল থানার এসআই হেলাল উদ্দিন, কাঞ্চন নাহার, এএসআই সুমন চন্দ্র গোপ, শামসুজ্জামান, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ রুবেল আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.