Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে নতুন ভোটারদের আইডি কার্ড বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি |  ৩১ জানুয়ারী, ২০১৯

কমলগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের নতুন ভোটারদের মধ্যে আইডি কার্ড বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টায় কমলগঞ্জ পৌরসভার মিলনায়তনের হল রুমে পৌর মেয়র মো. জুয়েল আহমদের সভাপতিত্বে পৌর এলাকার নতুন ভোটারদের মধ্যে আইডি কার্ড বিতরণী সভা অনুষ্ঠিত হয়।

সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত আইডি কার্ড বিতরণী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি আক্তার। এ সময় পৌরসভার ৯টি ওয়ার্ডের কমিশনাররা সহ আইডি কার্ড প্রাপ্ত নতুন ভোটাররা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.