Sylhet Today 24 PRINT

আইজিপি ব্যাজ পদক পেলেন জগন্নাথপুরের ওসি

নিজস্ব প্রতিবেদক  |  ০১ ফেব্রুয়ারী, ২০১৯

সুনামগঞ্জের জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী এবার বাংলাদেশ পুলিশের সব্বোর্চ আইজিপি ব্যাজ পদক প্রাপ্ত হয়েছেন।

বিষয়টি জগন্নাথপুর থানা পুলিশের প্রেরিত ই-বার্তায় নিশ্চিত করা হয়।

থানা পুলিশের এ বার্তায় আরো জানানো হয় - ক্লু-বিহীন খুন, অপরহণ, ধর্ষণ, গন-ধর্ষন মামলার মূল রহস্য উদঘাটন সহ ঘটনায় জড়িত মূল আসামীদের গ্রেফতার সহ আইন শৃংখলা রক্ষায় বিশেষ নৈপুণ্য
ও অবদান রাখায় জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বাংলাদেশ পুলিশের সব্বোর্চ আইজিপি ব্যাজ পদক প্রাপ্ত হয়েছেন।

থানার ওসি আইজিপি ব্যাজ পদক প্রাপ্ত হওয়ায় জগন্নাথপুর থানার সকল অফিসার ফোর্সদের পক্ষ হতে আন্তরিক অভিবাদন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এ প্রসঙ্গে ওসি হারুনুর রশীদ চৌধুরী বলেন- "এর আগেই আমি একাধিকবার জেলার ও বিভাগীয় পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত হয়েছিলাম। এবার আইজিপি ব্যাজ পদক প্রাপ্ত হয়েছি। এজন্য আমি আনন্দিত এবং সকল অফিসার ফোর্সদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.