Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে মাদক বিক্রেতা গ্রেপ্তার

বিশ্বনাথ প্রতিনিধি |  ০১ ফেব্রুয়ারী, ২০১৯

সিলেটের বিশ্বনাথ থানায় মাদকদ্রব্য আইনে দায়েরকৃত মামলায় ৬মাসের সাজাপ্রাপ্ত মাসুক আলী (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি উপজেলা সদরের পার্শ্ববর্তি জানাইয়া দক্ষিণ মসুলা গ্রামের মৃত মদরিছ আলীর ছেলে।

শুক্রবার (০১ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাতে পাঠানো হয়েছে। আগেরদিন বৃহস্পতিবার (৩১জানুযারি) রাতে বিশ্বনাথ নতুন বাজার থেকে থানা পুলিশের এসআই সফিকুল ইসলমা তাকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে ২০১৭ সালের ২১মে মাদক আইনে বিশ্বনাথ থানায় দায়েরকৃত মামলা নং (২২), মামলার জিআর নং ৯০/১৭ইং।

গ্রেপ্তারের সত্যতা জানিয়ে থানার ওসি (তদন্ত) দুলাল আকন্দ বলেন, ৬মাসের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি পর ওই আসামি দীর্ঘদিন থেকে লাপাত্তা ছিল। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.