নিজস্ব প্রতিবেদক | ০১ ফেব্রুয়ারী, ২০১৯
ফাইল ছবি
সিলেটের দক্ষিণ সুরমার লালমাটিয়া এলাকায় একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। চট্টগ্রাম থেকে ছোড়ে আসা মালবাহী ট্রেনের একটি বগি দুপুর দেড়টার দিকে লাইনচ্যুত হয়ে যায়। এতে বন্ধ হয়ে পড়ে ঢাকা ও চট্টগ্রামের সাথে সিলেটের রেল যোগাযোগ।
সন্ধ্যা ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত রেল যোগাযোগ চালু হয়নি। সিলেট রেলওয়ে স্টেশন ভারপ্রাপ্ত ম্যানেজার আবু নাছের মো. রাসেল জানান, ৬টায় দিকে লাইনচ্যুত বগি উদ্ধার করে রেল যোগাযোগ চালু হওয়ার কথা ছিলো। তবে এখন পর্যন্ত চালু করা সম্ভব হয়নি। দ্রুতই যোগাযোগ চালুর চেষ্টা করা হচ্ছে।
জানা যায়, শুক্রবার দুপুর ১.৪০ মিনিটের লালমাটিয়া এলাকায় লাইন থেকে সরে যায় মালবাহি ট্রেনের ১৪ নাম্বার বগি।
এদিকে বগি লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন ট্রেনের যাত্রীরা।