Sylhet Today 24 PRINT

বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পরিচিতি সভা

বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পরিচিতি সভা মঙ্গলবার পিসি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

তপন কুমার, বড়লেখা প্রতিনিধি  |  ২০ জানুয়ারী, ২০১৫

বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পরিচিতি সভা মঙ্গলবার পিসি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সমিতির নব নির্বিাচিত সভাপতি প্রধান শিক্ষক আব্দুল খালিকের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।

সমিতির সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন ও সহ সাধারন সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান, শিক্ষক সমিতির সাবেক সভাপতি শরফ উদ্দিন, সাবেক সাধারন সম্পাদক সৈয়দ ছয়েফ আহমদ, সুনীল চন্দ্র নাথ, রিয়াজুল ইসলাম, সাবেক শিক্ষক ফয়জুল হক, প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, প্রধান শিক্ষক আব্দুল লতিফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির সহসভাপতি দীপক রঞ্জন নন্দী, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম, স্কাউট সম্পাদক লুৎফর রহমান চুন্নু, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান আজাদ প্রমুখ।   

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.