Sylhet Today 24 PRINT

‘গরু চোর’ সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা

সিলেটটুডে ডেস্ক |  ০২ ফেব্রুয়ারী, ২০১৯

গাজীপুরে দুইজনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় বাসিন্দারা। ‘গরু চোর’ সন্দেহে ওই দুজনকে মারধর করা হয় বলে জানা যায়।

শনিবার ভোরে কালিয়াকৈর উপজেলার বড়িয়াবহ এলাকায় ওই ঘটনা ঘটে। ওই দুই ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, আজ  ভোর রাতের দিকে গরু চোরদের একটি সংঘবদ্ধ দল বড়িয়াবহ এলাকায় গরু চুরি করতে যায়। ওই সময় তারা গ্রামের আব্দুস সামাদের বাড়িতে চুরি করতে গেলে এলাকাবাসী টের পেয়ে তাদের ধাওয়া করে। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হলেও সে সময় দুই ‘চোর’ ধরা পড়ে।

এক পর্যায়ে উত্তেজিত জনতা ওই দুইব্যক্তিকে মারধর করে। এতে ঘটনাস্থলেই মারা যায় একজন।  অপরজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মজুমদার জানান, নিহতদের নাম ও পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.