Sylhet Today 24 PRINT

সিলেটে ৫৫ কোটি টাকা ব্যয়ে ভূ-গর্ভস্থ বিদ্যুৎ লাইন প্রকল্পের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক  |  ০২ ফেব্রুয়ারী, ২০১৯

সিলেট নগরীতে ঝুলে থাকা বিদ্যুতের তার মাটির নিচ দিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার  সিলেটে ভূ-গর্ভস্থ বিদ্যুৎ সরবরাহের লাইন নির্মাণকাজের উদ্বোধন করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অর্থায়নে ও সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে প্রায় ৫৫ কোটি টাকা ব্যায়ে প্রাথমিকভাবে নগরীতে ৭ কি.মি ভূ-গর্ভস্থ বিদ্যুৎ সরবরাহের লাইন নির্মাণ করা হবে।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সিসিকের উদ্যোগে আম্বরখানায় আন্ডার গ্রাউন্ড বৈদ্যুতিক লাইনের উদ্বোধন করেন সিসিক মেয়র। এসময় তিনি বলেন, ভূ-গর্ভস্থ বৈদ্যুতিক লাইন নির্মান আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিলো। নাগরিক ভোগান্তি কমাতে প্রায় ৫৫ কোটি টাকা ব্যায়ে নগরীর ৭ কি.মি রাস্তায় ভূ-গর্ভস্ত বৈদ্যুতিক তার টানা হবে।

তিনি জানান, সিলেট নগরীর ইলেক্ট্রিক সাপ্লাই এলাকার বিদ্যুৎ সাব স্টেশন কেন্দ্র থেকে শুরু হয়ে ভূ-গর্ভস্থ বিদ্যুৎ সরবরাহের লাইন আম্বরখানা হয়ে যাবে চৌহাট্টায়। সেখান থেকে একটি লাইন যাবে নগরীর জিন্দাবাজার হয়ে সিটি কর্পোরেশনের দিক দিয়ে সিলেট সার্কিট হাউজ পর্যন্ত। আরেকটি লাইন চৌহাট্টা থেকে রিকাবীবাজার হয়ে ওসমানী হাসপাতাল পর্যন্ত নির্মাণের উদ্যোগ নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন।

তিনি জানান, আন্ডার গ্রাউন্ড বৈদ্যুতিক লাইন নির্মাণের ফলে অনেক দূর্ঘটনা থেকে রক্ষা পাবে সিলেটবাসী। তারের জঞ্জাল কমিয়ে নগরীকে একটি স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে পুরো নগরীকে আন্ডার গ্রাউন্ড বৈদ্যুতিক লাইনের আওতায় আনা হবে।

এসময় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা ও সিসিকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.