সিলেটটুডে ডেস্ক | ৩০ জুলাই, ২০১৫
কেক কাটা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সিলেটে মাছরাঙা টেলিভিশনের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
সকাল সাড়ে ১১ টায় নগরীর দর্শনদেউরীস্থ মাছরাঙা টেলিভিশন অফিসে কেক কাটার মাধ্যমে বর্ষপূর্তির অনুষ্ঠান শুরু হয়।
কেক কাটায় অন্যান্যের মধ্যে অংশ নেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: কামরুল আহসান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আশ্রাফ করিম, এসএমপির ডিসি (উত্তর) ফয়সাল মাহমুদ, এডিসি (মিডিয়া) মো: রহমত উল্লাহ, আম্বরখানা গালস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ মোহাদ্দিস আহমদ, ব্লাস্ট এর কো-অর্ডিনেটর এড. ইরফানুজ্জামান, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজা’র সভাপতি মইনুল হক বুলবুল, টিভি সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকরামুল কবির, সুনামগঞ্জ চেম্বার এন্ড কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ এর সিনিয়র সহ-সভাপতি সজিব রঞ্জন দে, সিলেট মহিলা চেম্বার এর সাধারন সম্পাদিকা ফরিদা বেগম, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড এর গভর্নমেন্ট রিলেশন ম্যানেজার আবুল কালাম, সিলেট জেলা কর আইনজীবি সমিতির সাধারন সম্পাদক এড. সমরবিজয় সী শেখর, কবি পুলিন রায়, উর্বশী আবৃত্তি পরিষদের সভাপতি মোকাদ্দেস বাবুল, স্কয়ার ফার্মা’র রিজিওনাল সেলস অফিসার মো: সেলিম খান, ডিপো ব্যবস্থাপক মো: আওরঙ্গজেব, স্কয়ার ফুড এন্ড বেভারেজ এর জোনাল ম্যানেজার নাছিরুল ইসলাম খান, স্কয়ার টয়লেট্রিজ এর এরিয়া সেলস্ কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম, ছড়াকার বশির আহমদ জুয়েল, সিলেট কল্যান সংস্থার প্রতিষ্টাতা সভাপতি এহসানুল হক তাহের, দেশ টিভির বিভাগীয় প্রধান বাপ্পা ঘোষ চৌধুরী, যমুনা টেলিভিশনের ব্যুরো চীফ মাহবুবুর রহমান রিপন, স্টাফ রিপোর্টার প্রত্যুষ তালুকদার, ক্যামেরাপার্সন নিরানন্দ পাল, এসএ টিভির ব্যুরো চীফ আব্দুল আলীম শাহ, ক্যামেরাপার্সন শ্যামানন্দ শ্যামল, দৈনিক সবুজসিলেট পত্রিকার ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক ছামির মাহমুদ, এনটিভির সিলেট প্রতিনিধি মারুফ আহমদ, ক্যামেরাপার্সন আনিস রহমান, সময় টিভির স্টাফ রিপোর্টার আবদুল আহাদ, ক্যামেরাপার্সন দিগেন সিংহ ও নওশাদ আহমদ চৌধুরী, চ্যানেল টোয়েন্টিফোর এর স্টাফ রিপোর্টার গুলজার আহমদ, ক্যামেরাপার্সন শফি আহমদ, ভিডিও এডিটর আবুল হাসান নান্নু, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক সরদার আব্বাস, দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মনসুর, তরুণ প্রকাশক রাজীব চৌধুরী, বাংলাটিভির ক্যামেরাপার্সন এস আলম আলমগীর, চ্যানেল নাইন এর ক্যামেরাপার্সন সোহাগ জাদু, বৈশাখী টিভির ক্যামেরা পার্সন শামীম আহমদ, একাত্তর টিভির ক্যামেরাপার্সন সাকিব আহমেদ মিটু, টিভি উপস্থাপিকা জান্নাত নাজ আশা প্রমুখ।
মাছরাঙা টেলিভিশনের সিলেট ব্যুরো ইনচার্জ শাকির হোসাইন ও ক্যামেরাপার্সন শুভ্রদাস রাজন আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান।
পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে।