কমলগঞ্জ প্রতিনিধি | ০২ ফেব্রুয়ারী, ২০১৯
'সুস্থ সবল জাতি চাই, পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই' এ স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০১৯ পালিত হয়েছে।
শনিবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় এ উপলক্ষে উপজেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. তকবির হোসেন এর নেতৃত্বে এক শোভাযাত্রা বের হয়।
এ সময় ভানুগাছ ও শমশেরনগর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা খাদ্য অফিসের কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. তকবির হোসেন এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সরকারি ছুটির দিন ও এসএসসি পরীক্ষা থাকায় সংক্ষিপ্তভাবে অনুষ্ঠান করা হয়েছে। তবে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে ভানুগাছ ও শমশেরনগর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতিকে দাওয়াত করা হয়েছে।