Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে গৃহবধূর ‘আত্মহত্যা’

চুনারুঘাট প্রতিনিধি |  ০২ ফেব্রুয়ারী, ২০১৯

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমতলা গ্রামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২ ফেব্রুয়ারি) ভোর রাতে এ ঘটনা ঘটে।

সকালে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানার এসআই মহিন উদ্দিন আফিয়া খাতুনের সুরতহাল শেষে হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন।

আত্নহননকারী আফিয়া খাতুন (২৭) উপজেলার কমলপুর গ্রামের আব্দুল খালেকের মেয়ে।

গৃহবধূর ভাই আব্দুল আউয়াল জানান, একই উপজেলার আমতলা গ্রামের চেরাগ আলীর ছেলে সিরাজ মিয়ার সাথে আমার বোনের ৮বছর পূর্বে পারিবারিকভাবে বিয়ে হয়। সে একজন আদম বেপারী। সে মহিলাদের চাকুরীর প্রলোভন দেখিয়ে বিদেশে পাচার করতো। এ নিয়ে আমার বোনের সাথে প্রায়ই ঝগড়া লেগে থাকত। তার ৫ বছরের ফাতেমা নামের একটি মেয়ে রয়েছে। আমার বোনকে সে প্রায় সময় মারধর করতো।

এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি কে এম আজমিরুজ্জামান জানান, থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে হত্যা না আত্মহত্যা তা জানা যাবে। অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.