ছাতক প্রতিনিধি | ০২ ফেব্রুয়ারী, ২০১৯
জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটি ও খাদ্য বিভাগের উদ্যোগে ছাতকে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা কে এম বদরুল হক, ভারপ্রাপ্ত কর্মকর্তা (খাদ্য গুদাম) আমিরুল ইসলাম ভূঁইয়া, উপ-খাদ্য পরিদর্শক সুজন রায়, প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন-অর রশিদ প্রমুখ।
খাদ্য উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ ও বিপণন ক্ষেত্রে খাদ্য নিরাপত্তার বিষয় নিয়ে সভায় আলোচনা করা হয়।