Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী সাইকেল র‌্যালী

সুনামগঞ্জ প্রতিনিধি |  ৩০ জুলাই, ২০১৫

সুনামগঞ্জে টিআইবি’র উদ্যোগে দুর্নীতি বিরোধী বাই সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাথিক শিক্ষার্থী নিজ নিজ সাইকেল নিয়ে র‌্যালিতে অংশ নেয়।

বৃহস্পতিবার সকাল ১০টায় কাজির পয়েন্ট এলাকায় সনাক(সচেতন নাগরিক কমিটি) ও ইয়ূথ এনগেজমেন্ট এন্ড সার্পোট (ইয়েস) এর আয়োজনে এ র‌্যালী বের হয়। দুর্নীতি বিরোধী র‌্যালীটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সনাক কার্যালয়ে ফিরে আসে।

সকালে সাইকেল র‌্যালীটি উদ্বোধন করেন সচেতন নাগরিক কমিটির সভাপতি নুরুর রব চৌধুরী। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সুনামগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ ও সনাক সদস্য পরিমল কান্তি দে, এনামুল হক চৌধুরী, সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান মোল্লা, এইচএমপি উচ্চ বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইয়াকুব বখত, এইচএমপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইনছান মিয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.