Sylhet Today 24 PRINT

ছাতকে মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ছাতক প্রতিনিধি |  ০৩ ফেব্রুয়ারী, ২০১৯

ছাতকে অবসর সুধিভোগ ও কল্যাণ ট্রাষ্টে অতিরিক্ত শতকরা ৪ ভাগ কল্যাণের প্রজ্ঞাপণ বাতিল এবং জানুয়ারী থেকে অতিরিক্ত শতকরা ৪ ভাগ কর্তনের কালো আদেশ বাতিলের দাবীতে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

রোববার (০৩ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বেসরকারী শিক্ষক-কর্মচারী ফোরাম ছাতক উপজেলা শাখার সভাপতি এসএম আশিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুবিনয় আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, বাবেশিফো জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক গোলাম নবী রিপন, সালাহউদ্দিন, সহ প্রচার সম্পাদক শফিক আহমদ, উপজেলা শাখার সহ সভাপতি নুরুজ্জামান সেলিম, সহ সাধারন সম্পাদক সাজিম উদ্দিন শান্ত, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, তারেক মিয়া, আর্থ সম্পাদক আবু খালেদ, সাংস্কৃতিক সম্পাদক দেশী কান্ত রায় প্রমুখ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.