সিলেটটুডে ডেস্ক | ৩০ জুলাই, ২০১৫
ছাত্রলীগের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে সিলেট নগরীতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ বৃহস্পতিবার সিলেট নগরীতে আনন্দ মিছিল বের করে। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় চোৗহাট্টা পয়েন্টে এক সমাবেশের মাধ্যমে মিষ্টি বিতরণ করা হয়।
সিলেট মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিকের সভাপতিত্বে এবং জেলা ছাত্রলীগ নেতা শেখ লিপন ও মহানগর ছাত্রলীগ নেতা সাজু আহমদের যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক স্বেচ্ছাসেবকলীগ নেতা পিযুষ কান্তি দে, স্বেচ্ছাসেবকলীগ নেতা আনোয়ারুল হক আলম, বিক্রম কর সম্রাট, দেলোয়ার হোসেন, সুমন সিংহ, শাহ নেওয়াজ আলম পলাশ, নির্মল সিংহ, বাপ্পী দাস, তুরাব মিয়া, শাকিল আহমদ, তপু দেব, তপন চৌধুরী, সজীব গাজী রাহুল, এ এইচ এম মান্না, নুর আলম, বিপ্লব এষ, বাপ্পা, মনির হোসেন, মুসলিম, দিপু মজুমদার, শুভ, শাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জিবন চক্রবর্তী পার্থ, ছাত্রলীগ নেতা হাদী, জহির, রাকিব, তৃষ্টি, তরিকুল, প্রান্থ, শুভ, সুকান্ত, মোশারফ, সরকারী কলেজ ছাত্রলীগ নেতা ইমতিয়াজ আহমদ, পার্থ, আতিক, সায়েম, সৌমিক, আখলাক, আলিফ, দেওয়ান, পান্না, ইমরান, আনহার, সাবেদ, নোমান, মুমিন, জায়েদ, ফাহিম, শরীফ, রাজীব, মুরাদ, রুবেল প্রমুখ।