Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে শাব্বির এলাহীর মতবিনিময়

উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৩ ফেব্রুয়ারী, ২০১৯

আসন্ন উপজেলা নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সম্ভাব্য ভাইস চেয়াম্যান প্রার্থী সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী শাব্বির এলাহী কমলগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

রোববার বিকাল ৫টায় কমলগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিত রায়ের সভাপতিত্বে ও সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান এর সঞ্চালনায় মতবিনিময় সভায় শাব্বির এলাহী বলেন, ‘আমি আদমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক এম, এ, সবুরের পুত্র এবং ভাষাসৈনিক জননেতা মো. ইলিয়াস এমপি’র ভাগিনা। আমি তাদের উত্তরসূরী হিসেবে কমলগঞ্জ উপজেলার সুষম উন্নয়নে কাজ করার প্রত্যাশা নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী।’

তিনি বলেন, ‘আমি গত ২০০৯ ইং সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলাম। আপনাদের ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে এ জনপদের মানুষের কল্যাণে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবো। হতদরিদ্র শিক্ষার্থীদের সাহায্যার্থে শিক্ষা সহায়তা তহবিল গঠনের উদ্যোগ নিবো। পাশাপাশি আপনার পরিবারের একজন হয়ে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারবো এত সকলের সার্বিক সহযোগীতা চাই।’

মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ ওয়াহিদ রুলু, কমলগঞ্জ কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেব নাথ, সাংবাদিক শাহীন আহমেদ, আর কে সুমেন, আসহাবুর ইসলাম শাওন, অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, নির্মল এ পলাশ, হিফুজুর রহমান তুহিন, মোনায়েম খান, আদমপুর ইউপি সদস্য কে মনিন্দ্র সিংহ প্রমুখ।

উল্লেখ্য, শাব্বির এলাহী কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও সাংস্কৃতিক কর্মী ।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.