Sylhet Today 24 PRINT

ছাতকের সিংচাপইড় ইউপির উপ-নির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ

ছাতক প্রতিনিধি |  ০৩ ফেব্রুয়ারী, ২০১৯

ছাতকের সিংচাপইড় ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদের ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার (৩ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক ৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

এ সময় প্রার্থীরা ছাড়াও বিভিন্ন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ৩১ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী প্রবাসী আশিকুল ইসলাম আশিক, স্বতন্ত্র প্রার্থী সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক আহমদ, মোজাহিদ আলী, সাবেক চেয়ারম্যান মুর্শেদ চৌধুরী, আবদুর রহমান, মনজু আহমদ, আজহর আলী, আফজাল হোসেন সেবুল ও প্রবাসী আবদুল মালিক।

রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক জানিয়েছেন, ১০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার, ১১ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ ও ২৮ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.