Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমা উপজেলা নির্বাচনে প্রার্থী হতে চান মকন মিয়া

সিলেটটুডে ডেস্ক |  ০৪ ফেব্রুয়ারী, ২০১৯

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দক্ষিণ সুরমা উপজেলার চেয়ারম্যান পদে প্রার্থী হতে ইচ্ছুক সিলেট জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ. মো. মকন মিয়া।

রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিজেই এমনটি জানিয়েছেন মখর মিয়া।

তিনি সিলেট জেলা ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছাড়াও হযরত শাহজালাল (রহ.) মাজার ফেডারেশনের সাধারণ সম্পাদকসহ অসংখ্যা সংগঠনের সঙ্গে জড়িত আছেন।

দক্ষিণ সুরমা উপজেলাবাসী নির্বাচনে শেখ মো. মকন মিয়ার সমর্থনে ইতিমধ্যে নিজ নিজ উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে সভা-সমাবেশ করছেন তার সমর্থকরা।

শেখ. মো. মকন মিয়া বলেন, সারাজীবন মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। মানুষের উপকার করা আমার ভাল লাগে। তাই দক্ষিণ সুরামা উপজেলাবাসী এই নির্বাচনে আমাকে তাঁদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করার অনুরোধ করছেন। তাই জনগণের আশা-আকাঙ্খার কথা বিবেচনা করে আমি এই নির্বাচনে প্রার্থী হতে চাই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.