Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ইয়াবাসহ আটক এক

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৪ ফেব্রুয়ারী, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জে ২২ পিস ইয়াবাসহ আলমগীর মিয়া (২৬) নামের একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় পতনউষার ইউনিয়নের নয়াবাজারের প্রবাসী মুমিন মিয়ার মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরীর নেতৃত্বে এএসআই আয়েছ মিয়া, সাহিদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ তাদের আটক করেন।

আটককৃত আলমগীর কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের সোহেল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, আটক আলমগীর ইয়াবা ব্যবসার সাথে জড়িত।

কমলগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কমলগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। মঙ্গলবার আটক আলমগীরকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.