Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৪ ফেব্রুয়ারী, ২০১৯

হবিগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ২জনকে আটক করেছে পুলিশ।

রোববার দিবাগত গভীর রাতে তাদেরকে সদর উপজেলার ধুলিয়াখাল বাইপাস সড়ক এলাকা থেকে আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন, ধুলিয়াখাল গ্রামের জিতু মিয়ার ছেলে রাসেল (২৫) ও বানিয়াচং উপজেলার পৈলারকান্দি গ্রামের আব্দুল মতিনের ছেলে নিজাম উদ্দিন (৩০)। আটককালে তাদের অন্য সহযোগিরা পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি তদন্ত জিয়াউর রহমান জানান, আটককৃতরাসহ অন্তত ১০/১৫ জনের একটি দল রোববার রাতে উল্লেখিত স্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে¡ পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। পুলিশের অভিযানকালে অন্যরা পালিয়ে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.