Sylhet Today 24 PRINT

গোপালটিলায় দালান নির্মাণের প্রতিবাদে মানববন্ধন মঙ্গলবার

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৪ ফেব্রুয়ারী, ২০১৯

সিলেটের প্রাচীন দেবোত্তর প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী গোপালটিলা মন্দিরের দেবোত্তর সম্পত্তিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে অন্যায়ভাবে বহুতল দালান নির্মাণের প্রতিবাদে ৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ২টায় সিলেট কেন্দ্রীয় শহীদমিনার সম্মুখে মানববন্ধন কর্মসূচী আহ্বান করেছে গোপালটিলা ভূমি আত্মসাৎ প্রতিরোধ আন্দোলন সিলেট।

মানববন্ধন কর্মসূচীতে শুভবুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিকবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বী সকল সংগঠন ও ব্যক্তিবর্গকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন গোপালটিলা ভূমি আত্মসাৎ প্রতিরোধ আন্দোলন সিলেটের নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.