Sylhet Today 24 PRINT

এসএসসি পরীক্ষা: অসদুপায় অবলম্বনের দায়ে কুলাউড়ায় ছাত্রী বহিষ্কার

সিলেটটুডে ডেস্ক |  ০৫ ফেব্রুয়ারী, ২০১৯

কুলাউড়ায় এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এক ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে।

কেন্দ্র সচিব সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) ইংরেজি ১ম পত্র পরীক্ষা চলাকালীন নবীন চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এক শিক্ষার্থী নকলের মাধ্যমে পরীক্ষা দিচ্ছিলো। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সাদিউর রহিম জাদীদ, কেন্দ্র সচিব আমির হোসেনসহ কেন্দ্র পরিদর্শকরা হলে গিয়ে নকল করতে দেখে ওই পরীক্ষার্থীকে বহিষ্কারাদেশ প্রদান করেন।

নবীন চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব আমির হোসেন বলেন, বহিষ্কারেদশপ্রাপ্ত ছাত্রী কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিউর রহিম জাদীদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.