Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে কাঠের বর্গার আঘাতে নিহত ১

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৫ ফেব্রুয়ারী, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে সুধীর হাজরা (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০ টায় শ্রীমঙ্গল থানার ভাড়াউড়া চা বাগান এলাকায় এ ঘটনাটি ঘটে বলে জানান, শ্রীমঙ্গল থানার উপ পরিদর্শক (ডিউটি অফিসার) হাফিজুর রহমান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত আনুমানিক দশটার দিকে নিহত সুধীর হাজরার সাথে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয় একই এলাকার সঞ্জু গড়ের (২৫) সাথে। একপর্যায়ে সঞ্জু কাঠের বর্গা দিয়ে সুধীর হাজরার মাথায় আঘাত করলে সাথে সাথেই সে মাটিতে লুটিয়ে পরে এবং ঘটনাস্থলেই মারা যান তিনি।

ভাড়াউড়া চা বাগান হাসপাতালের চিকিৎসক আসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে আসার আগেই লোকটির মৃত্যু হয়েছে। আমরা পুলিশ ডেকেছি তারা লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করবে।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসার এস আই হাফিজুর রহমান সিলেটটুডে টোয়েন্টিফোরকে কে জানান, ঘটনাটি সত্য, আমাদের একটি দল সেখানে বর্তমানে আছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসার পর লাশের ময়নাতদন্তের জন্য আমরা মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠাবো।

এদিকে ঘটনার পর থেকেই ঘাতক সঞ্জু গড় পলাতক আছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.