Sylhet Today 24 PRINT

জকিগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক |  ০৬ ফেব্রুয়ারী, ২০১৯

সিলেটের জকিগঞ্জে ইয়াবাসহ জাকির আহমেদ (২৭) নামে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‌্যাব)। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার লক্ষ্মীবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র‍্যাব।

বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া, র‌্যাব-৯) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক ব্যবসায়ী জাকির আহমেদকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা করা হয়।

গ্রেপ্তারকৃত জাকির আহমেদ জকিগঞ্জ উপজেলার বড়পাতন এলাকার আইনুদ্দিন মুছা মিয়ার ছেলে। সে দীর্ঘদিন থেকে এ পেশায় জড়িত বলে জানায় র‍্যাব।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এতে অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দিন চৌধুরী নেতৃত্ব দেন।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও গ্রেপ্তারকৃত আসামীকে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‍্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.