Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার ৩৬

হবিগঞ্জ প্রতিনিধি |  ৩১ জুলাই, ২০১৫

হবিগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ২০ জন পরোয়ানাভুক্ত ও ১৬ জন নিয়মিত মামলার আসামী।

বৃহস্পতিবার দিবাগত রাতে রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা কর্মকর্তা শাহ গোলাম মর্তুজা জানান, বৃহস্পতিবার রাতে জেলার মাধবপুর থানায় ১৮ জন, বাহুবল থানায় ১ জন, বানিয়াচং থানায় ১০ জন, সদর থানায় ৩ জন, নবীগঞ্জ থানায় ২ জন ও আজমিরীগঞ্জ থানায় ২ জন আসামী গ্রেফতার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.