Sylhet Today 24 PRINT

সিলেটে বইপড়া উৎসবের পরীক্ষা সম্পন্ন

ডেস্ক রিপোর্ট |  ৩১ জুলাই, ২০১৫

সিলেটে সপ্তম বইপড়া উৎসবের প্রতিযোগীতামূলক পরীক্ষা আজ শুক্রবার সম্পন্ন হয়েছে। সকাল ১০টায় নগরীর দরগাহ মহল্লাস্থ সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় বইপড়া উৎসবে অংশ নেয়া শিক্ষার্থীরা স্বতস্ফূর্তভাবে অংশ নেন।

পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. মুহিবুর রহমান ও দৈনিক যুগান্তর এর সিনিয়র রিপোর্টার সংগ্রাম সিংহ। পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্বজন সমাবেশের বিভাগীয় সমন্বয়কারী প্রভাষক প্রণবকান্তি দেব।

এসময় অতিথিবৃন্দ মুক্তিযোদ্ধের ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এ প্রয়াসের প্রশংসা করেন।

তারা আশাবাদ ব্যাক্ত করেন যে, এই বইপড়া শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের নিরন্তর প্রচেষ্টাকে সমৃদ্ধ করবে এবং একই সাথে দেশপ্রেমে উদ্ভুদ্ধ করবে। পরীক্ষায় কক্ষ পরিদর্শনসহ সার্বিক সমন্বয় করেন প্রভাষক আফজাল হোসেন, প্রভাষক ফাহিম কোরায়েশী, প্রভাষক সুমন রায়, স্বজন সমাবেশ সিলেটের সভাপতি মবরুর আহমদ সাজু, সাধারণ সম্পাদক সুবিনয় আচার্য্য, সাংগঠনিক সম্পাদক শাওন আহমদ।

উল্লেখ্য, মাহমুদুল হকের মুক্তিযুদ্ধ ভিত্তিক অমর উপন্যাস ‘খেলাঘর’ এর উপর শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেন। পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হবে। 

 

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.