Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ০৭ ফেব্রুয়ারী, ২০১৯

সুনামগঞ্জে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র‍্যাব-৯ এর ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত সদরের হাসান নগর এলাকায় এ অভিযান চালায় র‍্যাব।

পণ্যের গায়ে উৎপাদনের মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় এবং প্রতিষ্ঠান পরিস্কার-পরিচ্ছন্ন না থাকায় এ তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হল- দয়াময় বেকারি- ৮ হাজার টাকা, সাগরিকা হোটেল এন্ড রেস্টুরেন্ট- ১ হাজার টাকা ও নন্দ লাল ড্রাগ হাউজ- ৫ হাজার টাকা।

জরিমানাকৃত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.