Sylhet Today 24 PRINT

মাধবপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ

মাধবপুর প্রতিনিধি |  ০৭ ফেব্রুয়ারী, ২০১৯

হবিগঞ্জের মাধবপুর উপজেলার কড়রা গ্রাম থেকে রিপা আক্তার (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সকালে তার লাশ উদ্ধার করা হয়।

গৃহবধূ রিপা আক্তার কড়রা গ্রামের বেনু মিয়ার স্ত্রী এবং এক কন্যা সন্তানের জননী।

খবর পেয়ে থানার এসআই লিটন ঘোষ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেছেন।

জানা যায়, কয়েক বছর আগে পার্শ্ববর্তী নাসিরনগর উপজেলার শ্রীঘর গ্রামের ফারুক মিয়ার মেয়ের সঙ্গে বেনু মিয়ার বিয়ে হয়। বিয়ের কিছু দিন যেতে না যেতেই স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল।

রিপার পরিবারের দাবি, তাকে হত্যা করে লাশ ঘরের তীরের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।

তবে এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে এলাকাবাসীর মধ্যে গুঞ্জন দেখা দিয়েছে। এ ঘটনার পর থেকেই স্বামী ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই হত্যা না আত্মহত্যা নিশ্চিত করে বলা যাবে। তবে এ রহস্য উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.