Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে বাসচাপায় বৃদ্ধ নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৯ ফেব্রুয়ারী, ২০১৯

সুনামগঞ্জে বাসচাপায় কটাই মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায়  দিরাই-সুনামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কটাই মিয়া উপজেলার শরীফপুর গ্রামের বাসিন্দা।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, কটাই মিয়া ব্যক্তিগত কাজে পাথারারিয়া বাজারের দিকে যাওয়ার জন্য দিরাই-সুনামগঞ্জ সড়ক পার হচ্ছিলেন। এসময় সিলেট থেকে দিরাইগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.