Sylhet Today 24 PRINT

রেলওয়ে স্টেশনে ফুড ব্যাংকিং টিমের পিঠা উৎসব

সিলেটটুডে ডেস্ক |  ০৯ ফেব্রুয়ারী, ২০১৯

সিলেট রেলওয়ে স্টেশনে ফুড ব্যাংকিং টিম সিলেটের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পিঠা উৎসবের আয়োজন করা হয়।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় স্বার্থহীন সমাজ কল্যান সংস্থার ব্যবস্থাপনায় স্টেশনে বিভিন্ন ধরনের পিঠার দিয়ে উৎসবের আয়োজন করা হয়। প্রায় ৬০ জনের মতো সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে এই পিঠা বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন স্বার্থহীন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জাহিদ হাসান ইমন, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, আব্দুল মুকিত জুয়েল, মো. তারেক আহমদ, রাজন আহমদ রাজ, মাইনুদ্দিন মুন্না, সাইরুল আহমদ, মো. আলমগীর, হৃদয় আহমদ, মিসবাহুল হক, নাহিন আহমদ, রাসেল মিয়া, মোস্তাক আহমদ, মাসুদুর রহমান মাসুদ, জান্নাত চৌধুরী নিশু রুনা বেগম, সাজন, রুমন আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.