Sylhet Today 24 PRINT

ওসমানী জাদুঘরে ওসমানী ব্যবহৃত হ্যান্ড মাইক হস্তান্তর

সিলেটটুডে ডেস্ক |  ০৯ ফেব্রুয়ারী, ২০১৯

সিলেট ওসমানী জাদুঘরে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি (সিএনসি) বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী ব্যবহৃত হ্যান্ড মাইকটি হস্তান্তর করা হয়েছে।

শনিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে নগরের পূর্ব ধোপাদিঘীরপাড়স্থ জাদুঘরে বঙ্গবীর জেনারেল ওসমানীর ভ্রাতুষ্পুত্র ইয়াকুতুল গণি ওসমানী টিটু জাদুঘরের সহকারী কিপার ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. জিয়ারত হোসেন খানের কাছে এই হ্যান্ড মাইকটি হস্তান্তর করেন।

মাইক হস্তান্তরকালে ইয়াকুতুল গণি ওসমানী বলেন, ‘বঙ্গবীর ওসমানী বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ সম্পদ। তাঁর আদর্শকে অনুসরণ ও স্মৃতিকে সংরক্ষণ জাতির নৈতিক দায়িত্ব ও কর্তব্য।’

হ্যান্ড মাইকটি হস্তান্তর করায় ওসমানী পরিবারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জাদুঘরের সহকার কিপার মো. জিয়ারত হোসেন খান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.