Sylhet Today 24 PRINT

ইমজা\'র সৌহার্দ্য সভা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ০৯ ফেব্রুয়ারী, ২০১৯

ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজা ও সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট'র মধ্যে সৌহার্দ্য সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরের জিন্দাবাজারে ইমজা কার্যালয়ে এই সৌহার্দ্য সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত সৌহার্দ্য সভায় বক্তারা বলেছেন, ইলেকট্রনিক মিডিয়া ও নাট্যকর্মীদের পথ এবং মত অভিন্ন ও একাকার। দুই মাধ্যমই গণমানুষের অধিকার আদায় ও সমাজের অসঙ্গতিগুলো জনসমক্ষে তুলে ধরে। তাই এই দুই মাধ্যমকেই সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে একযোগে পথ চলতে হবে। এসময় ইমজার বিগত পথচলায় সহযোগিতার জন্য সম্মিলিত নাট্য পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামী পথচলায় এই সহযোগিতাকে আরো জোরালো করার উপর গুরুত্বারোপ করা হয়।

ইমজা'র ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সৌহার্দ্য সভায় বক্তব্য রাখেন সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট'র সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।

ইমজার সাধারণ সম্পাদক মন্জুর আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নাট্যজন শামসুল বাসিত শেরো, নিরন্জন দে যাদু, এনামুল মুনীর, ইমজার কোষাধ্যক্ষ মারুফ আহমদ, সহ-সাধারণ সম্পাদক শ্যামানন্দ শ্যামল, দপ্তর ও পাঠাগার সম্পাদক সুবর্না হামিদ, সদস্য শাহ দিদার আলম নবেল, প্রত্যুষ তালুকদার প্রমুখ।

সভা শেষে ইমজার নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান সম্মিলিত নাট্য পরিষদের নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.