ডেস্ক রিপোর্ট | ৩১ জুলাই, ২০১৫
লাফার্জ-সুরমা সিমেন্ট কোম্পানী কর্তৃক স্থানীয়দের স্থায়ী চাকরি ও পরিবেশ রক্ষার প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি ঘোষনা করেছেন ক্ষতিগ্রস্থ এলাকাবাসী।
আগামী রোববার সকাল ১০ টায় ছাতকে লাফার্জের সামনেই মানববন্ধন করবে পেপস কমিউনিটির লোকজন (বৃহত্তর নোয়ারাই, মফিজনগর, টেংরাগাঁও, এলবিসি এলাকা)। মানববন্ধন থেকে পরবর্তী কর্মসূচি ঘোষনা করা হবে বলে জানানো হয়েছে।
এতে সংশ্লিষ্টদের যথা সময়ে উপস্থিত থেকে মানববন্ধন কর্মসূচিকে সফল করার আহবান জানিয়েছেন পেপস কমিটি লিডার ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর ফয়জুর রহমান।