ডেস্ক রিপোর্ট | ০১ আগস্ট, ২০১৫
বাংলাদেশ ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলনে সাইফুর রহমান সোহাগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সিলেটের সন্তান এস এম জাকির হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখা আনন্দ মিছিল করেছে। গতকাল শুক্রবার বিকালে বৃষ্টি উপেক্ষা করে জেলা ছাত্রলীগের নেতা কর্মী-সমর্থকদের মিছিলটি নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
সমাবেশে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদের সভাপতিত্বে এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরীর পরিচালনায় বক্তারা সিলেটের কৃতি সন্তান এস এম জাকির হোসেনকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সিলেট জেলা ছাত্রলীগের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন।
বক্তারা জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন ২০২১ ও ভিশন ২০৪১ বাস্তবায়নে বর্তমান কেন্দ্রীয় সভাপতি-সাধারন সম্পাদকের নেতৃত্বে বাংলার ছাত্র সমাজ অগ্রনী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নিজাম উদ্দিন, রশিদুল ইসলাম রাশেদ, আলী হোসেন, হোসাইন আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম, সঞ্জয় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার বখত সাজু, মুহিবুর রহমান মুহিব সহ প্রমূখ নেতৃবৃন্দ।