Sylhet Today 24 PRINT

মাধবপুরে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা

মাধবপুর প্রতিনিধি |  ১২ ফেব্রুয়ারী, ২০১৯

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের চুরি, ডাকাতি, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকালে চৌমুহনী ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত সভায় চেয়ারম্যান মুহাম্মদ আপন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) চন্দন কুমার চক্রবর্তী।

ইউপি সচিব শাহজাহান মিয়ার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন আইনশৃঙ্খলা কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, হরিণখোলা বিওপির কমান্ডার লোকমান হাকিম, সাংবাদিক হামিদুর রহমান, ইউপি সদস্য আ. ওহাব, আপন মিয়া, বোরহান উদ্দিন ভূইয়া, অরেবিন্দু দেব (অরু),আ. কাদির, ইদ্রিছ আলী, আবু নাছির জালাল, আমজাদ হোসেন, জসীম উদ্দিন, সেলিনা আক্তার, রোজিনা আক্তার প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.