Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে দুই ইয়াবা ব্যবসায়ী আটক

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ১২ ফেব্রুয়ারী, ২০১৯

সিলেটের ফেঞ্চুগঞ্জে ১০ পিস ইয়াবা ও ৫ হাজার টাকাসহ দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শরিফগঞ্জ গ্রামের শিল্পী বেগমের কলোনি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, শ্রীমঙ্গল উপজেলার সিন্ধুরখান গ্রামের আব্দুল হাকিমের ছেলে সেলিম মিয়া (৩০) ও ফেঞ্চুগঞ্জের যুধিষ্ঠিপুর গ্রামের আক্তার আলীর ছেলে লিটন মিয়া (৩০)।

ইয়াবাসহ দুজন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার এসআই অজিত রঞ্জন দে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.