Sylhet Today 24 PRINT

বড়লেখা পৌর মেয়রসহ ২১ নেতাকর্মীর আগাম জামিন

মৌলভীবাজারের বড়লেখা থানার পুলিশ এসল্ট মামলায় (নং-০৩) মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন নেন তারা

বড়লেখা প্রতিনিধি  |  ২০ জানুয়ারী, ২০১৫

 মৌলভীবাজারের বড়লেখা থানার পুলিশ এসল্ট মামলায় (নং-০৩) মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন বড়লেখা পৌরসভার মেয়র ও উপজেলা যুবদলের সভাপতি ফখরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা দল নেত্রী রেহানা বেগম হাসনাসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ২১ নেতাকর্মী। উপজেলা বিএনপির দলীয় সুত্র এ তথ্য নিশ্চিত করেছে।

তবে কত দিনের আগাম জামিন পেয়েছেন তারা এ তথ্য পাওয়া যায়নি। বিবাদী পক্ষে মামলা পরিচালনা করেন সাবেক প্রতিমন্ত্রী  এড: এবাদুর রহমান চৌধুরী প্রমুখ। গত ৫ জানুয়ারি বড়লেখা উপজেলা সদরে আওয়ামীলীগ, বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৩৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ এবং ৫০জনকে অজ্ঞাত রেখে পুলিশ এসল্ট মামলা দায়ের করে। 


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.