Sylhet Today 24 PRINT

অক্টোবরে সিলেটে আন্তর্জাতিক পর্যটন মেলা

নিজস্ব প্রতিবেদক |  ০১ আগস্ট, ২০১৫

আগামী ৮ অক্টোবর সিলেটে শুরু হচ্ছে তিন দিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক পর্যটন মেলা ‘সিলেট ট্র্যাভেল মার্ট-২০১৫’। দেশের শীর্ষস্থানীয় ভ্রমণ বিষয়ক পাক্ষিক ‘দ্য বাংলাদেশ মনিটর’ এ মেলার আয়োজন করছে।

মেলা আয়োজনে সহযোগিতা করছে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং এয়ারলাইনস ক্লাব অব সিলেট।

পর্যটন নগরী হিসেবে পরিচিত সিলেটের রোজভিউ হোটেলে অনুষ্ঠেয় এ মেলায় অংশ নেবে দেশী-বিদেশী জাতীয় পর্যটন কর্তৃপক্ষ, বিমান সংস্থা, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, বিনোদন পার্ক ও পর্যটন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান।

১০ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

এই মেলার মাধ্যমে পর্যটন ক্ষেত্রে সিলেটের অপার সম্ভাবনা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.