Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে জামায়াত-শিবিরের ৩ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ১৪ ফেব্রুয়ারী, ২০১৯

সিলেটের ফেঞ্চুগঞ্জের জামায়াত শিবিরের ৩ নেতাকর্মীকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৪) ফেব্রুয়ারি দুপুরে জেলা ও অতি: দায়রা জজ কটটেল বিস্ফোরণের দায়েরকৃত একটি মামলায় জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এর আগে দুপুরে তাঁরা জামিনের জন্য আদালতে আবেদন করেন।

ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিমের সাবেক  সভাপতি সাফাত রহমান ও জামায়াত নেতা রোকনুজ্জামান চৌধুরী ও শিবির নেতা আক্তারূজ্জামানসহ  ৩ জন নেতাকর্মীকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয় আদালত।

এর আগে তারা উচ্চ আদালাত থেকে চার সপ্তাহের আগাম জামিন নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.