কমলগঞ্জ প্রতিনিধি: | ১৪ ফেব্রুয়ারী, ২০১৯
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে ‘স্বপ্ন ফেরিওয়ালা’ নামে সামাজিক সংগঠনের উদ্যোগে এতিম ও গরিবদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় কমলগঞ্জ পৌরসভা মিলনায়তনে এ খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ।
সংগঠনের সভাপতি শাহীনুর রহমানের সভাপতিত্বে ও সজীব দেররায় এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারী নেত্রী মুন্না রায়, সাংবাদিক সুব্রত দেবরায় সঞ্জয়, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম রুহেল, গোলাম মুগ্নি মোহিত, দেওয়ান আব্দুল রহিম মুহিন প্রমুখ।
অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক এতিম ও গরিব মায়েদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।