Sylhet Today 24 PRINT

হরতাল সফল করতে জেলা বিএনপির বিবৃতি

সিলেট জেলা ও মহানগর ২০ দলীয় জোট আহুত সিলেট জেলা ও মহানগর এলাকায় বুধবার সকাল-সন্ধ্যা হরতাল সর্বাত্মকভাবে সফলের আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ।

নিউজ ডেস্ক |  ২০ জানুয়ারী, ২০১৫


সিলেট জেলা ও মহানগর ২০ দলীয় জোট আহুত সিলেট জেলা ও মহানগর এলাকায় বুধবার সকাল-সন্ধ্যা হরতাল সর্বাত্মকভাবে সফলের আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ।

মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে জেলা বিএনপি নেতৃবৃন্দ বলেন, অবৈধ সরকারের পদত্যাগ, সারাদেশের ন্যায় সিলেটেও ২০ দলীয় জোটের নেতাকর্মীদের গণগ্রেফতার, বাসা-বাড়ী ও অফিসে তল্লাশীর নামে পুলিশী হয়রানী, বিজিবি-পুলিশ-র‌্যাব বাহিনী প্রধানদের নির্বিচারে গুলির নির্দেশ, নির্বিঘেœ মিছিল সমাবেশ করার গণতান্ত্রিক অধিকার হরনের প্রতিবাদে ও গ্রেফতারকৃত জোট নেতাকর্মীসহ সকল রাজবন্দীদের নি:শর্ত মুক্তির দাবীতে গনতন্ত্র পুনরুদ্ধারের বৃহত্তর স্বার্থে সকাল-সন্ধ্যা হরতাল সর্বাত্মকভাবে সফল করতে হবে।

বিবৃতি দাতারা হলেন, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট নুরুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুল গাফ্ফার, যুগ্ম আহ্বায়ক আবুল কাহের চৌধুরী শামীম, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক আলী আহমদ, যুগ্ম আহ্বায়ক এডভোকেট শামসুজ্জামান জামান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, যুগ্ম আহ্বায়ক এমরান আহমদ চৌধুরী প্রমুখ।






-প্রেবি

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.