Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে টমটমের ধাক্কায় মৃত্যু হলো বৃদ্ধের

মৌলভীবাজার প্রতিনিধি |  ০১ আগস্ট, ২০১৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ব্যাটারি চালিত টমটমের ধাক্কায় আবু তাহের (৯৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার (০১ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার এক নম্বর ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

মৃত আবু তাহেরের বাড়ি সদর উপজেলার কনকপুর ইউনিয়নের শাহ বন্দর এলাকায়। 
 
স্থানীয়রা জানায়, আবু তাহের দুপুরে এক নম্বর ব্রিজের পাশের রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি টমটমের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। ‌এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় আবু তাহেরকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। 

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। এ ঘটনায় টমটম চালক আব্দুল খালেককে (৩৫) আটক করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.