Sylhet Today 24 PRINT

মাধবপুরে চোরাই গাছ ভর্তি ট্রাক আটক

মাধবপুর প্রতিনিধি |  ১৫ ফেব্রুয়ারী, ২০১৯

হবিগঞ্জের মাধবপুরে চোরাই গাছ ভর্তি ট্রাক আটক করেছে বন বিভাগ।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সুরমা বাগান এলাকা থেকে সিলেট-ট ১১-০২০৭ নং ট্রাকভর্তি গাছ পাচারের পথে জগদীশপুর বনজ দ্রব্য পরীক্ষণ ফাঁড়ির বিট কর্মকর্তা শামসুজ্জামান সঙ্গীয় বন কর্মীকে নিয়ে আটক করে।

বিট কর্মকর্তা শামসুজ্জামান জানান, আটককৃত ট্রাকের চালক পালিয়ে গেছে। ট্রাকভর্তি গাছ এখনো মাপা হয়নি।

এ বিষয়ে বন আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.