Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে স্বতন্ত্র প্রার্থী গোলাপ মিয়ার গণসংযোগ

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১৫ ফেব্রুয়ারী, ২০১৯

সিলেটের গোয়াইনঘাটে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে (স্বতন্ত্র) প্রার্থী গোলাপ মিয়া গণসংযোগ করেছেন।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় উপজেলা সদর, বাজারের বিভিন্ন মার্কেট, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন স্থানে গণসংযোগ এবং জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন।

গোয়াইনঘাটের ৭নং নন্দিরগাঁও ইউনিয়নের আঙ্গারজুর গ্রামের গোলাপ মিয়া গোয়াইনঘাট থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হওয়ার দৌড়ে চার জনের তালিকায় ছিলেন। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্ব্বিতা করবেন বলে ঘোষণা দিয়েছেন।

গণসংযোগ ও প্রচারণায় তিনি জনসাধারণের উদ্দেশ্যে বলেন, আমার কোন পিছুটান নেই। আল্লাহতালা আমাকে অনেক দিয়েছেন। আমি যদি আসন্ন নির্বাচনে আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে বিজয়ী হতে পারি তাহলে গোয়াইনঘাটের মাটি ও মানুষের জন্য কাজ করব। আমার দ্বারা ঘুষ, দুর্নীতি কিংবা কোন ধরনের অনিয়ম হবে না। আমি জনগণের সেবক হয়ে পাশে দাঁড়ানোর জন্যই নির্বাচনে প্রার্থী হয়েছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.