Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে মাদক ব্যবসায়ীর কারাদন্ড

হবিগঞ্জ প্রতিনিধি |  ০১ আগস্ট, ২০১৫

হবিগঞ্জে কামাল মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল শুক্রবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট চাই থোয়াইলা এই দন্ডাদেশ প্রদান করেন। দন্ডিত কামাল মিয়া শায়েস্তাগঞ্জের মহলুল সুনাম গ্রামের মেন্দি হোসেনের ছেলে।

সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে কামাল মিয়াকে আটক করে ভ্রাম্যমান আদালত। এসময় তার দেহ তল্লাশী করে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে দোষ স্বীকার করায় তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শন নজিব আলী উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.