Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় ট্রেনে কাটা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কুলাউড়া প্রতিনিধি |  ১৬ ফেব্রুয়ারী, ২০১৯

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মনু রেল ব্রিজের নিচে ট্রেনে কাটা অজ্ঞাত এক যুবকের (২৪) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজনের দেয়া খবরের ভিত্তিতে উপজেলার হাজিপুর ইউনিয়নের মনু ব্রিজ এলাকা থেকে কুলাউড়া থানা পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে।

জানা যায়, শনিবার সকালে উপজেলার হাজিপুর ইউনিয়নের মনু রেলব্রিজ এর নিচে একটি লাশ দেখেতে পায় স্থানীয়রা। তাৎক্ষণিক তারা কুলাউড়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

প্রাথমিক সুরতহালে লাশটি ট্রেনে কাটা বলে মনে করছে পুলিশ।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী বলেন, ট্রেনের নিচে কাটা পরে যুবকটির মৃত্যু হয়েছে। তবে স্থানীয়রা কেউ লাশটিকে সনাক্ত করতে পারছে না। ময়নাতদন্তের জন্য লাশটি পাঠানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.