Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

নবীগঞ্জ প্রতিনিধি |  ১৬ ফেব্রুয়ারী, ২০১৯

হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশের অভিযানে হামদু মিয়া (৩৫) এবং বাদল মিয়া (৩২) নামে দুইজন গ্রেপ্তার হয়েছে। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) রাতে পৌর এলাকার তিমিরপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা যায়।

এদিকে একই গ্রামের মকসুদ মিয়ার ছেলে হামদু মিয়াকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে  ৫ বোতল ফেনসিডিল সিরাপ ও ১০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার বাদল মিয়া পশ্চিম তিমিরপুর গ্রামের মিজাজ উল্লার ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার এসআই শামছুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ পূর্ব তিমিরপুর গ্রামে অভিযান চালিয়ে হামদু মিয়ার বাড়ী থেকে উল্লেখিত মাদকসহ তাকে গ্রেপ্তার করে এবং একই রাতে চুরির মামলায় সন্দিগ্ধ হিসেবে বাদলকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসাইন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.