Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে কলেজ ক্যান্টিন এলাকা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি |  ০১ আগস্ট, ২০১৫

হবিগঞ্জে সরকারি বৃন্দাবন কলেজের ক্যান্টিন এলাকা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে সদর মডেল থানা পুলিশ এসব অস্ত্র উদ্ধার করে।

পুলিশ জানায়,আজ শনিবার দুপুরে কলেজ ক্যান্টিন এলাকায় দেশীয় অস্ত্র রয়েছে বলে খবর পায় পুলিশ। এ প্রেক্ষিতে দুপুরে সাড়ে ১২টায় সদর মডেল থানার এসআই ওয়াহেদ গাজী ও এসআই ওমর ফারুকের নেতৃত্বে অভিযান চালিয়ে ক্যান্টিনের পিছনে পরিত্যাক্ত অবস্থায় ৩টি রামদা ও ৪টা পাইপ উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে ওসি নাজিম উদ্দিন জানান, ক্যান্টিন এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে অস্ত্রগুলো কে বা কারা এখানে রেখে গেছে তা জানা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.