Sylhet Today 24 PRINT

মাধবপুরে বিনামূল্যে চক্ষু শিবির

মাধবপুর প্রতিনিধি |  ১৬ ফেব্রুয়ারী, ২০১৯

হবিগঞ্জের মাধবপুরে সায়হাম গ্রুপের উদ্যোগে জাতীয় অন্ধ কল্যাণ সমিতি মৌলভীবাজারের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সায়হাম গ্রুপের চেয়ারম্যান ও মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান এ শিবিরের উদ্বোধন করেন।

নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. আলমগীরের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য দেন হবিগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ মোঃ শামিম, মৌলভীবাজার অন্ধ কল্যাণ সমিতির সাধারন সম্পাদক ডাঃ আব্দুল মান্নান, সৈয়দ সঈদউদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ দ্বীলেন পাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি প্রমূখ।

দিন ব্যাপী এ শিবিরের প্রায় ৩ হাজার রোগীর চিকিৎসা দেয়া হয় এবং ২০০জন রোগিকে চক্ষু অপারেশন করার জন্য ভর্তি করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.